রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে জাল পুড়িয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে জাল পুড়িয়ে বিক্ষোভ

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, অপহৃত জেলে-বাওয়ালিদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দা ও বনজীবীরা। কর্মসূচির শেষ দিনে উপজেলার হরিনগর বাজারে আজ রোববার মাছ ধরার জাল পুড়িয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরুর দাবি জানিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। পরে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তাঁরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...