যুবদলের ব্যানারসহ বেলুন গিয়ে পড়ল আসামে, তদন্তে পুলিশ

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানখেত থেকে গ্যাসভর্তি বেলুনে বাঁধা বাংলাদেশের বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলার নারায়ণপুর থানার লেটেকুজান গ্রামে বেলুনসহ ব্যানারটি পাওয়া যায়।
ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নাউয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকালে গ্রামের কাছের একটি মাঠে গরু চরাতে গিয়ে এক কিশোর বেলুনগুলো দেখতে পায়। বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়।
ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

