রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে চারটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির অপসারণ এবং নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের একপর্যায়ে কলেজের ফটকের সামনে অধ্যক্ষ ও সভাপতির ছবি এবং কুশপুত্তলিকায় আগুন দেন তারা।

রোববার (১ নভেম্বর) দুপুরে কচাকাটা উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কচাকাটা বাজার ঘুরে কলেজের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় পুলিশি পাহারায় কলেজের ফটক বন্ধ থাকায় বিক্ষোভকারীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে ফটকের সামনে কলেজের সভাপতি ডা. মো. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের ছবি এবং কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে কলেজের ফটক খুলে দেওয়া হলে মাঠে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের বাদ দিয়ে পরীক্ষার চার দিন পর ফল প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. ইউনুস আলী ও অধ্যক্ষ রফিকুল ইসলাম অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। এ নিয়োগকে অবৈধ দাবি করে তা বাতিল এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে নতুন করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ অক্টোবর সকাল ১০টায় কচাকাটা কলেজে কম্পিউটার কাম অফিস সহকারী, ল্যাব সহকারী, নৈশপ্রহরী ও আয়া—এই চারটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পদগুলোতে চাকরির জন্য ৪৫ জন প্রার্থী আবেদন করেন। নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা উপস্থিত হলেও পরীক্ষা শুরু হয় দুপুরের পর। লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশ না করে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

প্রার্থীদের অভিযোগ, মৌখিক পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে ফল প্রকাশ না করে চার দিন পর ফল প্রকাশের কথা জানানো হলে নিয়োগসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা। একপর্যায়ে কচাকাটা থানা-পুলিশের সহায়তায় অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কলেজ ত্যাগ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...