সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যুরিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখমপোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারেবাংলাদেশের বিপক্ষে ছয় পেসার নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন

বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
বিশ্বযুদ্ধের প্রেমের যাত্রা থেমেছিল হাওরে, কুলপতাক গ্রামে শায়িত তিন অস্ট্রেলীয়

১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনা। প্রায় আট দশক পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় পাশাপাশি থাকা তিনটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব আর যুদ্ধকালীন এক করুণ ইতিহাসের স্মৃতি।

বিয়ের উদ্দেশে দীর্ঘ যাত্রা

স্থানীয়ভাবে পাওয়া তথ্য ও চার্চের সংরক্ষিত ডায়েরি অনুযায়ী, সিরিল জেমস মূর ও এডনা ১৯৪৪ সালের ২৮ জুলাই ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর উদ্দেশে যাত্রা শুরু করেন। সঙ্গে ছিলেন মূরের ঘনিষ্ঠ বন্ধু রোনাল্ড চেস্টারটন পটার। তিনি অস্ট্রেলীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন।

প্রথমে ট্রেনে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জে পৌঁছান তাঁরা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহ থেকে আরও কয়েকজনও তাঁদের সঙ্গে আসেন। এরপর শুরু হয় নৌপথের যাত্রা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...