ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়কে ছেড়ে দেন শ্রমিকরা। এরপর যান চলাচল শুরু হয়। তবে অতিরিক্ত যানবাহনের কারণে যান চলাচল ধীরগতির ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯ টার দিকে কাজে যোগ না দিয়ে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। সময় বাড়ার সঙ্গে আন্দোলনকারীর সংখ্যাও বাড়তে থাকে।
সারাদেশ থেকে আরও পড়ুন

