রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কচাকাটা কলেজে চার পদে নিয়োগ নিয়ে বিতর্ক, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবিপুরো উপজেলায় যমজ দুই বোন পেলেন জিপিএ-৫রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় ৪ দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজরোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ডবিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহারসাজেকে দ্বিতীয় দিনের মতো জেএসএস-ইউপিডিএফ গোলাগুলিপিএসসির সদস্য ড. শামীমার শপথআপনি কোথাও পালাতে পারবেন না—রামলীলা থেকে মোদিকে রাহুলের হুঁশিয়ারি১২০০ টাকা নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, মরদেহ ফেলা হয় ২০০ কিমি দূরেস্বাস্থ্যসেবায় কর্মরত ডাক্তার-ফার্মাসিস্ট-নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন: ড. জাকির
বিজ্ঞাপন

আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

এদিকে, একই দাবিতে বেলা ৩টার দিকে সাভার থানার হেমায়েতপুর এলাকার একে এইচ গ্রুপের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটান বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। টানা ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর বিকেল ৫টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর।

নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়ার আল-মুসলিম গ্রুপের এক শ্রমিক বলেন, ‘সরকার অক্টোবর মাসের মধ্যে মজুরি বোর্ড গঠন করে নতুন বেতনকাঠামো দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আমরা এর বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এ কারণে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’

আশুলিয়ার আরেক পোশাকশ্রমিক বলেন, জিনিসপত্রের দাম ও বাড়িভাড়া বেড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। অথচ যাঁরা দেশের অর্থনীতিকে সচল রাখেন, সেই শ্রমিকদের বেতন-ভাতা বাড়ছে না।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু মালিকপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না। কারখানায় কারখানায় সরকারি ঘোষণার বিষয়টি শ্রমিকদের জানানো হলে আন্দোলন থেমে যাবে বলে তিনি মনে করেন।

বিকেল ৫টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া ও সাভারের ১৭৭টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এখনো অনিশ্চিত। তবে কোনো পুলিশ সদস্য বা শ্রমিক আহত হননি। সংঘর্ষেরও কোনো ঘটনা ঘটেনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...