বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কর্মক্ষেত্রে কমনসেন্স ধরে রাখবেন যেভাবেজ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশেরসুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অর্ধশতাধিক আহতমেঘনা গ্রুপে ১১ পদে বড় নিয়োগপোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরেযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে দল হারলে প্রেসিডেন্টের ক্ষমতা কতটা সীমিত হয়ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তারচেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেতাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদনআত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র
বিজ্ঞাপন

তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
তিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহার

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন চালুর দাবিতে স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে আন্দোলন করেন। এতে খুলনার সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যের রেল যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসা যাত্রীরা স্টেশনে অপেক্ষা করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে স্টেশনমাস্টার নিয়োগ দেওয়া হবে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...