মিরসরাই থেকে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে নওশাদ আলমকে ১টি এলজি, ৪টি ছোরা ও ৫টি রকেট প্যারাসুট প্লেয়ারসহ গ্রেপ্তার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

