বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যে মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাআলমডাঙ্গায় মাদকসহ ১১ মামলার আসামি লিজু মালিথা গ্রেফতারচট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলিরছয় শৈত্যপ্রবাহের শঙ্কা আসতে পারে দুই ঘূর্ণিঝড়মাগুরায় শাকের হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৭, ৬১ ভরি স্বর্ণ উদ্ধারপ্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে: প্রতিমন্ত্রীময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটকঅভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসাডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১৮৬৬
বিজ্ঞাপন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালত সূত্রে জানা যায়, এ দিন এই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই দিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ জামিন পান তিনি।

২০২৪ সালে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একই সঙ্গে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। এরপর তারা ২৪ সালের ২৫ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...