বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাফে পাকিস্তানের সঙ্গে করমর্দনে আপত্তি নেই ভারতেরএবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ডপ্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরমানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকারছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩ঢাকায় লাগেজ না আসায় অনুশীলন ছাড়াই ভারতের সঙ্গে খেলবে পাকিস্তানকারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তাররাজনৈতিক প্রভাবে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ
বিজ্ঞাপন

অভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
অভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ওয়াসা থেকে প্রাপ্ত তথ্যমতে, অচল ও চুরি হওয়া মিটার পরিবর্তনের জন্য গত ১৭ সেপ্টেম্বর এলটিএম বা সীমিত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর থেকে মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে প্রায় সাড়ে ১০ হাজার মিটার পরিবর্তন করা হবে।

ওয়াসার কর্মকর্তারা জানান, গ্রাহকের পানির মিটার নষ্ট বা চুরি হলে তাৎক্ষণিকভাবে পরিবর্তন না হওয়ায় অনেক ক্ষেত্রে নিয়ম অনুযায়ী গড় বিল নির্ধারণ করতে হয়। এতে নিয়মিত বিলের সঙ্গে পার্থক্য তৈরি হয়। ফলে গ্রাহকরা অতিরিক্ত বিল ও ভূতুড়ে বিলের অভিযোগ করেন। গ্রাহকভোগান্তি ও এ ধরনের অভিযোগ কমাতেই মিটার প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...