বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যুডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিনকিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবনডেসকোর যেসব প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে নাপাঁচ কারণে মার্কিন নির্বাচনে বড় ধরনের ভরাডুবি রিপাবলিকানদেরএশিয়া পোস্টের প্রতিবেদনের পর নির্বাচন অফিসের ১৪৩ কর্মীর নিয়োগ চুক্তি বাতিলছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ
বিজ্ঞাপন

মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম
মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

ককাসের কর্মপরিধি সম্প্রসারণের লক্ষ্যে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন সভাপতি ও সদস্যরা। এ ছাড়া এ বিষয়ে সভা, সেমিনার ও গবেষণাকর্মে ককাসের সদস্যদের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।

ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপির সভাপতিত্বে বৈঠকে সদস্য হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফাহিমা নাসরিন সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ। এ সময়ে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং এনকাউন্টারের নামে নদীতে লাশ ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। নুরু, জনিসহ অসংখ্য মানুষ এসব ঘটনার শিকার হয়েছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এসব ঘটনা এবং মানবাধিকার পরিস্থিতি আলোচিত হয়েছে।

ফাহিমা নাসরিন বলেন, জনগণের প্রকৃত ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন পর সরকার গঠিত হয়েছে। মানুষের আশা ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই এ ককাস কাজ করবে। সংসদে এবং সংসদের বাইরে দেশের মানুষের মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে ও মত প্রকাশ করতে পারে, নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং স্বাভাবিক মৃত্যুর নিরাপত্তা পায়, সেসব বিষয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ককাস কাজ করবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...