বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবকমিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়িঅনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপেসাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আরও এক মামলায় গ্রেপ্তারটেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যসৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
বিজ্ঞাপন

ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার টেকনাফ সদরের শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের জন্য হ্নীলার মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে এসআরবির সদস্যরা দুটি দলে ভাগ হয়ে প্রায় ছয় ঘণ্টা ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুজনকে আটক করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...