বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবকমিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার১৬ বছর বয়সী এক ফুটবলারকে পেতে রিয়াল-বার্সার কাড়াকাড়িঅনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার আরও ২ভারত থেকে সার্ভারে প্রবেশ, এনপিএসবি থেকে বিচ্ছিন্ন ডিজিপেসাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আরও এক মামলায় গ্রেপ্তারটেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যসৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
বিজ্ঞাপন

কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া এবং তাঁর দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। মোতাহার ও মনির মিয়া পলাতক রয়েছেন।

মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও শরীফ মিয়া, কামালের স্ত্রী মনোয়ারা বেগম, নবীর হোসেনের স্ত্রী জিয়াসমিন এবং মনিরের স্ত্রী খাদিজা বেগম।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিমবাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মানিক মিয়ার সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার টাকা-পয়সার লেনদেন ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মাঝে মাঝেই বাগ্‌বিতণ্ডা হতো।

২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। এরপর মনিরসহ তাঁর পরিবারের সদস্যরা মানিকের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এলোপাতাড়ি আঘাতে রক্তাক্ত মানিক মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...