ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়েছে, আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ কারণে বাংলাদেশ সার্ভিস রুলস (বি এস আর) পার্ট-১-এর ৭৩ নম্বর বিধির নোট (২) অনুযায়ী, ৩ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

