প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সরু হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। আগুনে ঘরে থাকা নগদ টাকা, জমি বিক্রির টাকা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ফকিরহাট পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তবে বিদ্যুৎ বন্ধ করার আগেই ওই ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।
সারাদেশ থেকে আরও পড়ুন

