ময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা।
আজ বুধবার সকাল ১০টার দিকে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের পাশের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

