বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যে মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাআলমডাঙ্গায় মাদকসহ ১১ মামলার আসামি লিজু মালিথা গ্রেফতারচট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলিরছয় শৈত্যপ্রবাহের শঙ্কা আসতে পারে দুই ঘূর্ণিঝড়মাগুরায় শাকের হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৭, ৬১ ভরি স্বর্ণ উদ্ধারপ্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে: প্রতিমন্ত্রীময়মনসিংহে ৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটকঅভিযোগ কমাতে সাড়ে ১০ হাজার মিটার বদলাচ্ছে চট্টগ্রাম ওয়াসাডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১৮৬৬
বিজ্ঞাপন

‘ওয়াসিম হত্যার আসামিকে’ এনসিপির পদ দেওয়ায় ছাত্রদলের বিক্ষোভ, প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
‘ওয়াসিম হত্যার আসামিকে’ এনসিপির পদ দেওয়ায় ছাত্রদলের বিক্ষোভ, প্রতিহতের ঘোষণা

জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে দলীয় কমিটিতে পদ দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রনিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনায় এনসিপির রাজনৈতিক সততা ও অবস্থান নিয়েও তীব্র প্রশ্ন তুলেছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে শুরু হওয়া এক যৌথ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।

শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি জিয়াউদ্দিন রনিকে এনসিপির পদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এনসিপির এই ভূমিকা চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবের শুরুর দিকে চট্টগ্রামের অন্যতম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তার হত্যা মামলার আসামিকে এনসিপি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, এই জিয়াউদ্দিনের অর্থায়নেই নাকি চট্টগ্রামে এনসিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জিয়াউদ্দিনের অতীত রাজনৈতিক পরিচিতি তুলে ধরে তিনি আরও বলেন, জিয়াউদ্দিন আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিল। একদিকে জামায়াত ও এনসিপি এক হয়েছে, আর এখন তাদের সাথে আওয়ামী লীগও মিলেমিশে একাকার। এই অপশক্তিকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...