শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রবৃদ্ধি ফেরাতে চাই নতুন নেতৃত্বের দৃষ্টিভঙ্গিআত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, কুমিরের ভয়ে চিৎকার, উদ্ধার করল পুলিশএবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকমসাংবাদিক রাজুর পাশে দাঁড়ানোর ঘোষণা রাশেদ খাঁনেরতিন জেলায় নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা, বছরে মোট উৎপাদনের লক্ষ্য ২৭ লাখ টনতারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা৩০ কেজি চালের বদলে কেউ পেলেন ৪৫০ টাকা, কেউ কোনটিই পাননিখাগড়াছড়িতে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাইওয়েস্ট ইন্ডিজকে অলআউটের অপেক্ষায় লাঞ্চে বাংলাদেশঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
বিজ্ঞাপন

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার লরিচালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা লরিচালককে গ্রেপ্তারসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। তাঁদের উত্থাপিত দাবিগুলোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাই এলাকা থেকে দুর্ঘটনায় প্রধান অভিযুক্ত ওই লরিচালককে গ্রেপ্তার করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছে। তাঁকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় বেপরোয়া গতির লরিচাপায় মাইশা মুশফিরাত (২১) নামে ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীসহ মহাসড়কে উল্টে যাওয়া মিনিবাসের আরও ১০ যাত্রী আহত হন। এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...