রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ব্যবধান কমানোর চেষ্টা করেও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রক্ষণে ফাটল ধরাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে। টায়ার ‘ই’র শিরোপা যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হাতে।

ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টের শেষ পর্বে বাংলাদেশের পথচলা ছিল উল্লেখযোগ্য। ৩২ দলের নকআউট পর্বে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শুরু হয় তাদের জয়যাত্রা। শেষ ষোলোয় সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ে নিষ্পত্তি হয়নি ম্যাচ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে মন্টেনিগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে গ্যাবনকে হারায় ১-০ গোলে।

এই পর্যায়ে আসার আগে অবশ্য পথটা সহজ ছিল না। ছয় দলের কোয়ালিফিকেশন রাউন্ডে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত নকআউট পর্বে টানা চার জয় তুলে ফাইনালে জায়গা করে নেয়।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...