মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের

সময়ের পরিক্রমায় রোনালদো এখন খেলছেন আল নাসরে। মেসির দল এখন ইন্টার মায়ামি। যদি মেসি-রোনালদোর সঙ্গে স্পেনের লিগে খেলতে পারতেন—এখনো সেই আক্ষেপ কাজ করে কেইনের। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, স্পেনে খেলার সুযোগ কখনোই হয়নি। অতীতে সুযোগ পেলে অবশ্যই আমার ভালো লাগত। তবে প্রত্যেকের ক্যারিয়ারই ভিন্ন পথে এগোয়। বায়ার্ন মিউনিখে আমার পথচলা বেশ সফল হয়েছে। এখানে আমি খুবই খুশি।'
বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৭ সালের পরও চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা এগিয়ে নিচ্ছেন এই ফরোয়ার্ড। নিজের ক্যারিয়ারের উন্নতিতে সাবেক কোচ হোসে মরিনিওর অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা মরিনিওর সঙ্গে অতীতে হওয়া এক কথোপকথনের প্রসঙ্গও তুলে আনেন কেইন। ইংলিশ অধিনায়কের মতে ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন, আরও উচ্চতায় পৌঁছানোর সামর্থ্য তাঁর রয়েছে। বায়ার্নের শিরোপা জয়ের ম্যাচগুলো দেখে ক্লাবটিতে যোগ দিয়ে নিজেকে আরও উন্নত করার সম্ভাবনা উপলব্ধি করেছিলেন। মরিনিওর সঙ্গে সেই আলোচনা তাঁর খেলায় পরিবর্তন আনতেও সাহায্য করেছে বলে উল্লেখ করেন কেইন।

