বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫ বছরের মধ্যে ১৫০ গ্যাসকূপ খননের পরিকল্পনা, বাস্তবায়ন হবে যেভাবেএইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নম্বর কমবে কি না, জানাল শিক্ষা বোর্ডনির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদনতওবা করার সঠিক নিয়ম, পদ্ধতি ও দোয়ামার্কিন মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল ক্ষমতাসীনরাশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ইট-পাটকেল ও টিয়ার শেলে ফতুল্লা রণক্ষেত্রবাথরুমে স্ট্রোক ও হার্ট অ্যাটাক বেশি হয় কেনমিরসরাইয়ে অস্ত্র ও রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ যুবদল নেতা গ্রেপ্তারমার্কিন মধ্যবর্তী নির্বাচন: প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে আবদুল এল-সাইয়েদএখন কত টাকা বেতন পান দেশের পোশাক শ্রমিকরা
বিজ্ঞাপন

ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায়

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম
ঢাকায় কাল শুরু সাফ ফুটবল, উত্তাপ কোথায়

আর বর্তমানে সাফের সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাফুফেকে জিজ্ঞেস করুন। তারা তো (টুর্নামেন্টের) আয়োজক সংস্থা। বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। এখন ব্যস্ত আছি, পরে বিস্তারিত কথা হবে।’

সাফ নিয়ে উন্মাদনা যেমনই থাকুক, এরই মধ্যে দলগুলো আসতে শুরু করেছে ঢাকায়। দক্ষিণ এশীয় ফুটবলের বৃহৎ এই আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। তবে কতটা প্রস্তুত বাংলাদেশ দল? শুরু থেকে দলের সব খেলোয়াড়কে একসঙ্গে পাননি কোচ টমাস ডুলি। প্রবাসী ফুটবলারদের কেউ কেউ পরে যোগ দিয়েছেন ক্যাম্পে। টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা হয়ে এসেছে রোনান সুলিভানকে না পাওয়া। চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই স্ট্রাইকার। তারপরও স্বাগতিক বাংলাদেশকে টুর্নামেন্টের অন্যতম দাবিদার হিসেবে দেখছে প্রতিপক্ষরা। ঢাকায় এসে ভারতীয় কোচ নওশাদ মুসা বাংলাদেশের প্রশংসা করেছেন। তাঁর চোখে এবারের প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ। ফাইনালেও স্বাগতিকদের মুখোমুখি হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। ঢাকা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল।’

দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে ভারত বরাবরই ফেবারিট। ১৯৯৩ সালে প্রথম শিরোপা জয়ের পর আরও আটবার—১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন দল তারা হলেও এবার ভারত খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। দলের বেশির ভাগ ফুটবলারই অনূর্ধ্ব-২৩ দলের। এ মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থাকায় সাফের জন্য পাঠিয়েছে দ্বিতীয় সারির দল। তবে গত সেপ্টেম্বর-অক্টোবরে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত সেই দল থেকে এবারের সাফের দলে আছেন ৬ ফুটবলার। তারপরও নিজেদের সাফল্য নিয়ে আশাবাদী সাফে ভারতীয় দলের কোচ নওশাদ মুসা, ‘যে দলটি পেয়েছি, সেটিও খারাপ নয়। আমাদের দলটিও শক্তিশালী। আশ করি ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হব।’

বাংলাদেশ উৎসবের অপেক্ষায় থাকলেও আয়োজনের প্রচার-প্রচারণা নিয়ে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা। অথচ এক দিন পরই টুর্নামেন্ট শুরু। সব সীমাবদ্ধতা ও সমালোচনার মধ্যেই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট। একদিকে ঘরের মাঠে সাফল্যের প্রত্যাশা, আরেক দিকে প্রত্যাশার বাস্তবায়নের লড়াই। সব মিলিয়ে ফুটবল-উৎসবের রং কতটা ছড়াতে পারে, সেটাই দেখার।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...