শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সার বিতরণ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, এক প্ল্যাটফর্মেই মিলছে সব তথ্যবিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রের ২০০ বছরের ইতিহাসে প্রথম সমকামী সিনেটর ক্রিস পেপাসমাছের ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনমালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ১২ বছর আগে বিচ্ছেদ, সাবেক শাশুড়িকে দেখভালের দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন নারীরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নিয়েছি, মানুষের কষ্ট লাঘবে কাজ করছি: ত্রাণমন্ত্রীসচিবের মৃত্যুতে স্থবির ইউপি কার্যক্রম, ভোগান্তিতে মানুষশ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা, ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা: রিজভী
বিজ্ঞাপন

সিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
সিমন্স যেন ক্রিকেটের ডুলি, স্পিনারকে বানালেন ওপেনার

টমাস ডুলি ও ফিল সিমন্স দুজনই বাংলাদেশের কোচ। প্রথমজন ফুটবল আর আরেকজন ক্রিকেট দলের দায়িত্বে আছেন। তবে ২৪ ঘণ্টারও কম সময়ে তাঁদের দুজনের মধ্যে একটা জায়গায় বেশ সাদৃশ্য খেয়াল করা গেল।

সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল ভুটানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন ডুলি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনার নাঈম হাসানকে ওপেনিংয়ে নামিয়ে দিলেন সিমন্স।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা গেল নাঈমকে। যিনি একজন স্বীকৃত স্পিনার। মূলত নিয়মিত ওপেনার সাদমান ইসলাম চোট পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন সিমন্স। আজ দিনের শুরুতে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান সাদমান।

চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে সাদমানকে। এক ওপেনারের কমতি থেকে তাই তামিমের সঙ্গে নাঈমকে দিয়ে ইনিংস শুরু করান সিমন্স। যদিও ওপেনিংয়ে নেমে কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম। জেডন সিলসের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। মাত্র ৫ রানের বেশি করতে পারেননি নাঈম।

নাঈম দ্রুত ফেরায় বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকেরা। এমন শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রান টপকে লিড নিতে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...