১২ বছর আগে বিচ্ছেদ, সাবেক শাশুড়িকে দেখভালের দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন নারী

লিন জানান, মাত্র ২০ বছর বয়সে তাঁর প্রথম বিয়ে হয়, পাঁচ বছর পর বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। তবে বিচ্ছেদের পরও গত ১৭ বছর ধরে তিনি তাঁর সাবেক শাশুড়িকে ‘মা’ বলেই ডেকে আসছেন।
লিনের মতে, বিচ্ছেদ মানেই সম্পর্কে শত্রুতা নয়। তিনি বলেন, ‘আমার শ্বশুরবাড়ির মানুষেরা আমাকে সব সময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আমার দুই সন্তানের লালন-পালনের ক্ষেত্রে শাশুড়ি মা সব সময় আমার প্রশংসা করেছেন। বিচ্ছেদের পর দশ বছর আমার সন্তানেরা তাদের বাবার কাছেই ছিল, কিন্তু শাশুড়ি কখনো আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। বরং নিয়মিত খোঁজ নিয়ে বলতেন আমি যেন নিজের যত্ন নিই।’
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

