মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশ সুপার পদে ৬ কর্মকর্তার বদলি-পদায়ন৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তারআমরা আরেকটি স্বৈরাচারের কবলে পড়েছি: নাহিদ ইসলামগার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বললেন ডিএনসিসি প্রশাসকরাজাপুরে যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তারজিম্মি ৫ জেলে উদ্ধার, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মিলল যেসব অস্ত্রআবারও নতুন সিনেমায় একসঙ্গে চঞ্চল, তুষি ও সিয়ামবগুড়ায় কলেজ কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষে উত্তেজনা‘ও ঝি, তোয়ার ভাইরে কনে চাইবো’ --- হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারিবগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা
বিজ্ঞাপন

জন্মদিনে মৌসুমীকে যে বার্তা দিলেন ওমর সানী

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
জন্মদিনে মৌসুমীকে যে বার্তা দিলেন ওমর সানী

আজ ৫৪ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তিনি। স্ত্রীর পাশে না থাকায় দূর দেশ থেকেই জন্মদিনের শুভেচ্ছা দিলেন স্বামী ওমর সানী।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ওমর সানী বলেন, ‘মৌসুমী, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ! যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় না। আজকে তোমার জন্মদিন। গত ৩৫ বছর ধরে তোমার জন্মদিন উদযাপন করে যাচ্ছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।’

ওমর সানী আরও বলেন, ‘মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে- তোমার সুস্থতা, সম্মান, আত্মমর্যাদা, মমত্ববোধ। মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন।’

এছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি বার্থডে কার্ড শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...