শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

‘কর্ণাটকের জামাই’ আবদুল এল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় স্বজনেরা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
‘কর্ণাটকের জামাই’ আবদুল এল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় স্বজনেরা

সারাহর চাচা ও কেরালার ব্যবসায়ী জুকাকু আবদুল মজিদ বলেন, এল-সাইয়েদের জয় তাঁদের পরিবারের জন্য অত্যন্ত আবেগের বিষয়। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র আড়াই শতাংশ মুসলিম। এমন পরিস্থিতিতে এল-সাইয়েদের জয়ের সম্ভাবনা তাঁরা কল্পনাও করেননি। তাঁর এই জয় আশীর্বাদের মতো।

পরিবারের সদস্যদের ভাষ্য, এল-সাইয়েদ অত্যন্ত আন্তরিক ও সহজে মিশতে পারেন। এক দশকেরও বেশি সময় আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে স্ত্রীকে নিয়ে ভাটকাল গিয়েছিলেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে চার দিন কাটান।

নির্বাচনী প্রচারের সময় নিজের ভারতীয় সংযোগ নিয়েও মজা করেছেন এল-সাইয়েদ। এক পডকাস্টে তিনি বলেন, দুই দশক ধরে দক্ষিণ ভারতীয় নারীকে বিয়ে করে থাকার সুবাদে তিনি এখন ‘আরবের চেয়ে বেশি ভারতীয়’। ভারতে গিয়ে দেশটির সংস্কৃতির ধৈর্য ও জীবনযাপনের ধরন তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। তিনি বলেছিলেন, ‘আমি সম্মানসূচক একজন ভারতীয়।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...