সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাপুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
বিজ্ঞাপন

শাহ আমানত বিমানবন্দরে গৃহস্থালি পণ্যে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
শাহ আমানত বিমানবন্দরে গৃহস্থালি পণ্যে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নাঘরের বিভিন্ন তৈজসপত্রের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। একই সঙ্গে এক যাত্রীকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তল্লাশি চালানোর সময় সংশ্লিষ্ট যাত্রীর সঙ্গে থাকা নন-স্টিক প্যান, ডিশ র‍্যাক এবং স্টেইনলেস স্টিলের তৈরি ভেজিটেবল ব্লেন্ডারের ভেতর থেকে অত্যন্ত কৌশলে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব বারের মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া ওই যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৬ গ্রাম।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, আইনি প্রক্রিয়া শেষ করে উদ্ধার হওয়া পুরো স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের পাশাপাশি তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণের চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার রোধ করতে বিমানবন্দরে সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...