বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদনআত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্রচুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবনবাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূতবাংলাদেশ হঠাৎ ছন্দ হারাল কেনপদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুলতিন দফা দাবিতে জীবননগরে রূপসা এক্সপ্রেস আটকে অবরোধ, তিন ঘণ্টা পর প্রত্যাহারসাউন্ড গ্রেনেড ছুড়ে গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা পণ্ড করল পুলিশশিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ, নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েনহাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা সরকারের
বিজ্ঞাপন

২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ জয়ী হতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে সিনেটের উচ্চকক্ষে জায়গা করে নেওয়ার পথে রয়েছেন তিনি। নির্বাচনী ফলাফলের পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ এ তথ্য জানিয়েছে। খবর দ্য হিলের।

নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন আল-সাইয়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রজার্সের বিরুদ্ধে তাঁর এই জয়কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

পেশায় চিকিৎসক আবদুল আল-সাইয়েদ এর আগে ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তিনি ৫০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে, রজার্সের ভোটের হার ৪৭ শতাংশের বেশি।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত ৫২ শতাংশ ভোট গণনা শেষে পাওয়া ফলাফলের ভিত্তিতে আল-সাইয়েদের জয়ের পূর্বাভাস দিয়েছে ডিসিশন ডেস্ক এইচকিউ।

এই বিজয়ের মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন আল-সাইয়েদ। তাঁর সিনেটে প্রবেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে মুসলিম আমেরিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...