বাংলাদেশ হঠাৎ ছন্দ হারাল কেন

সিমন্স বলেন, ‘ছেলেরা আগের মতো, অর্থাৎ ডারউইনে বা পাকিস্তানের বিপক্ষে খেলার আগে যেভাবে আমরা কঠোর পরিশ্রম করতো, ঠিক একই তীব্রতা নিয়ে এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, ম্যাচে সেটি কাজে লাগানো পারছে না। আমাদের নিশ্চিত করতে হবে, যেন ম্যাচেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। কেবল মাঠের বাইরে কঠোর পরিশ্রম করলেই চলবে না।’
সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সের কারণে ব্যাটারদের ঘাড়ে বেশি দায় চাপালেন সিমন্স, ‘ডারউইন টেস্টের পর থেকে আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারিনি। প্রমাণ করেছি যে, আমাদের সামর্থ্য আছে। কিন্তু তারপর থেকে আমরা যে সংস্করণগুলোতে খেলেছি, সেখানে ভালো ব্যাটিং করতে পারিনি।
মিরপুর টেস্টের মতো সিলেটে যে স্পিনিং উইকেটে হচ্ছে না, সেটাও জানালেন সিমন্স, ‘উইকেট ভালো দেখাচ্ছে। গত বছর কিংবা চলতি বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলা উইকেটের কথাই আমার মনে পড়ছে, এটি দেখতে তেমনই মনে হচ্ছে। বেশ ভালো একটা উইকেট।’

