বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইউক্রেনে রুশ হামলায় নিহত বেড়ে ৪০, মস্কো–কিয়েভ আলোচনা ১০ নভেম্বরবৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তাযুদ্ধের খেসারত হেরে দিলেন ট্রাম্প, ইরান ইস্যুতে এবার হাঁটবেন কোন পথেগোবরের বায়োগ্যাসে জ্বলছে ৩০ পরিবারের চুলা, সানজিদুলের বছরে আয় ১০ লাখ টাকাইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীববিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজদীর্ঘ অপেক্ষার পর সেন্টমার্টিনের উদ্দেশে ছুটল পর্যটকবাহী জাহাজযে ১২ দেশে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে নাআজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীজুলাই গণহত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
বিজ্ঞাপন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নারী ও সাংবাদিকসহ আটক ৪৫

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ এএম
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে নারী ও সাংবাদিকসহ আটক ৪৫

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও দুই সাংবাদিক রয়েছেন। বুধবার (৪ নভেম্বর) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, অধিকাংশ আটকের ঘটনা ঘটেছে নাবলুস ও হেবরন এলাকায়। এ ছাড়া কালকিলিয়া, তুলকারেম ও বেথলেহেমেও অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাংবাদিক হাজেম নাসের রয়েছেন। মুক্তি পাওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় তাকে আবারও আটক করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জেনিনে ইসরায়েলি বাহিনী কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

নারী ও সাংবাদিকদের আটক এবং সম্প্রতি মুক্তি পাওয়া এক বন্দিকে পুনরায় গ্রেপ্তারের ঘটনাকে ফিলিস্তিনি সমাজের আরও বিস্তৃত অংশকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...