জানুন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতায় কারা সবচেয়ে স্বাধীন

লাতিন আমেরিকা ও মধ্য এশিয়া: কেবল ধনী দেশগুলোই সুখী এমন ধারণা ভুল প্রমাণ করেছে লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা এবং মেক্সিকো। পরিবার ও সামাজিক বন্ধন তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে শীর্ষে নিয়ে গেছে। অন্যদিকে মধ্য এশিয়ায় টানা আঞ্চলিক শীর্ষস্থান ধরে রেখেছে উজবেকিস্তান।
পিছিয়ে আছে যারা
নিজেকে স্বাধীনতার প্রতিকৃতি দাবি করা যুক্তরাষ্ট্রে কেবল ৭২ শতাংশ মানুষ এই স্বাধীনতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটি বৈশ্বিক গড় থেকে ১০ শতাংশ কম। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এ যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে দাঁড়িয়েছে ২৪তম স্থানে। তালিকার একদম শেষে—১৪৭টি দেশের মধ্যে ১৪৭তম স্থানে রয়েছে আফগানিস্তান। বিশেষ করে নারীদের শিক্ষা ও কাজের স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হওয়ায় দেশটি সুখ ও স্বাধীনতার বিপরীত মেরুতে অবস্থান করছে।

নিয়ন্ত্রণের মনোবিজ্ঞান:
পরিসংখ্যানের বাইরে গিয়ে মনোবিজ্ঞানীরা এই স্বাধীনতা বা নিয়ন্ত্রণ অনুভূতির ব্যাখ্যা দিয়েছেন। ১৯৫৪ সালে মনোবিজ্ঞানী জুলিয়ান রটার ‘লোকাস অব কন্ট্রোল’ ধারণাটি সামনে আনেন এবং ১৯৬৬ সালে তা বিস্তারিত প্রকাশ করেন।
মনোবিজ্ঞানীদের মতে, মানুষের মধ্যে নিয়ন্ত্রণ ভাবনার দুটি রূপ দেখা যায়। একটি হল ইন্টারনাল লোকাস অব কন্ট্রোল অর্থাৎ যারা বিশ্বাস করেন যে তাদের নিজেদের প্রচেষ্টা, পছন্দ ও সিদ্ধান্তই জীবনের ফলাফল নির্ধারণ করে। অন্যটি এক্সটারনাল লোকাস অব কন্ট্রোল। এই ধরণের মানুষেরা মনে করেন তাদের ভাগ্য, কপাল বা চারপাশের পরিবেশের ওপর নিজেদের কোনো হাত নেই। গবেষণায় দেখা গেছে, যাদের ‘ইন্টারনাল লোকাস অব কন্ট্রোল’ বেশি, তারা বিষণ্নতা ও দুশ্চিন্তায় কম ভোগেন এবং তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা ও আত্মবিশ্বাস বেশি থাকে।

