মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
ভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল আগামী সপ্তাহে

যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে কোচগুলোতে

কারখানা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কোচগুলোর অভ্যন্তরীণ সাজসজ্জা (ইন্টেরিয়র ডেকোরেশন) বেশ আধুনিক। ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে। ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচগুলো একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিং ব্যবস্থার বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় কোচগুলোতে ঝাঁকুনি অনেক কম হবে এবং ভ্রমণ হবে আরামদায়ক। এসব কোচে রয়েছে ছোট শিশুদের ভ্রমণের সুবিধার্থে রয়েছে আলাদা শিশু পরিচর্যা বা বেবি কেয়ার রুম।

আসনগুলোতে রয়েছে ফোল্ডিং ব্যবস্থা। কোচগুলোতে সুসংহত সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেম রয়েছে।

যাত্রীদের ধর্মীয় প্রয়োজনে কোচে নামাজের স্থান বা প্রার্থনাকক্ষ হয়েছে। এ ছাড়া বাংলাদেশের রেলপথে যাতায়াতের অতীত বাস্তবতার আলোকে ছাদে অতিরিক্ত যাত্রী ভ্রমণের কথা মাথায় রেখে অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কাঠামোগতভাবে শক্তিবৃদ্ধি করা হয়েছে কোচগুলোতে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...