সাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

রজনীকান্ত ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ দলের অধিনায়ক ছিলেন। যদিও কার্ড খড়্গে ফাইনাল খেলতে পারেননি। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার রজনীই জিতেছিলেন। আরেকটি সাফের আগে রজনীর ব্যাপারে জানতে চাইলে জাতীয় স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘গত তিন-চার দিন আগেই রজনীর সঙ্গে আমার কথা হয়েছে। রজনীর যে অসহায়ত্বর কথা আমরা শুনেছি, শোনা মাত্রই ইমতিয়াজ আহমেদ নকীব এবং মঞ্জু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। রজনীর সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে কী করণীয় রয়েছে, সে বিষয়ে আলোচনা করে খুব দ্রুতই সেটা পূরণ করব। রজনীর মতো একজন বাংলাদেশ জাতীয় দলের তারকার এই অবস্থা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে রজনীর প্রতি আমাদের শুভকামনা রয়েছে। আমাদের যে দায়িত্ব রয়েছে, সেটা নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

