রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম
চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা শহরের গোরস্থানপাড়ার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে রিয়াদ জোরদার (২৭), জর্দারপাড়ার কামরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭), দৌলতদিয়াড় এলাকার বিল্লাল হোসেনের ছেলে গালিব (১৮), মল্লিকপাড়ার মৃত আসলাম মল্লিকের ছেলে ইয়াসিন আরাফাত (২০) এবং পলাশপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মানিক (২২)।

অভিযান চলাকালে হাতেনাতে আটকের পর তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজের ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রিয়াদ জোরদার ও আতিকুর রহমানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।

একই আদালত অপর তিন দণ্ডপ্রাপ্ত গালিব, ইয়াসিন আরাফাত ও মানিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...