রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনলংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতিপ্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মৃত্যুবরণ করেছেনইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্পগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশেরপোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা সরকারেরইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলানএইচএসসির ফলে চুয়াডাঙ্গার ব্রাইট মডেলে শতভাগ সাফল্য, মেহেরপুরের মড়কা কলেজে শূন্য
বিজ্ঞাপন

গাংনীর বামন্দীতে বাসি খাবার ও বীজের প্যাকেটে অনিয়ম, দুই দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম
গাংনীর বামন্দীতে বাসি খাবার ও বীজের প্যাকেটে অনিয়ম, দুই দোকানে জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এ তদারকি অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। বাজার তদারকিকালে দেখা যায়, ‘মেসার্স মনিরুল ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে বিক্রির জন্য রাখা বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য এবং প্রস্তুতকারক বা বিপণনকারীর পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এসব শর্ত লঙ্ঘন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী দোকানের মালিক মো. মতিউল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির উদ্দেশ্যে বাসি গ্রিল সংরক্ষণ করার দায়ে ‘হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কবার্তা ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে জেলা ভারপ্রাপ্ত বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা দেয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...