সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম
শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তবে তিনি (শেখ হাসিনা) কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির শিকার হবেন না; তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা যাকে বিচার প্রক্রিয়ায় চাই, তিনি নিজ থেকে চলে আসলে আমরা খুশি হব, তখন আর ধরে-বেঁধে আনতে হবে না। তিনি আসলেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আসার পর আইনগত যা যা হওয়ার, তা-ই হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...