সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধতিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরাখুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ
বিজ্ঞাপন

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে নামা পোশাকশ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

এদিকে পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় দুপুর ১২টার পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।

একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...