শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও দর্শন তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কেবল চাকরি দেওয়া কিংবা কর্মসংস্থান সৃষ্টির কোনো ক্ষেত্র নয়; এটি হবে গবেষণাভিত্তিক এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মুক্তচিন্তা, মেধার বিকাশ ও জ্ঞানচর্চা অব্যাহত থাকবে। বর্তমান জনসংখ্যার বাস্তবতায় কর্মমুখী শিক্ষার গুরুত্ব থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রকে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর এবং প্রকৃত মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থায় রূপান্তর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভাটি সঞ্চালনা করেন জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসটি উদ্যাপিত হয়।

