বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যুগাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা৫ দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলেরশিক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রীগাজীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবনমনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধেরতৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ডবন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রীআগামী দুই-এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

জুয়ার কাজে অটোচালকের কাছে সিম ভাড়া, এজেন্ট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
জুয়ার কাজে অটোচালকের কাছে সিম ভাড়া, এজেন্ট গ্রেপ্তার

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় মো. লিটন হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজের নামে নিবন্ধিত বিকাশ ও নগদের এজেন্ট সিম টাকার বিনিময়ে অনলাইন জুয়ার কাজে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩১ আগস্ট পল্টন মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে এর আগে গ্রেপ্তার হওয়া শেখ সাখির আহম্মেদ (৩৩) আদালতে ১৪ জন দোকানদারের নাম প্রকাশ করেন। তাদের মধ্যে খুলনার বৈকালী এলাকার ‘লিটন টি স্টল’-এর এজেন্ট লিটন হাওলাদারের নামও ছিল।

তথ্য যাচাইয়ের পর গত ৪ নভেম্বর তাকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জিজ্ঞাসাবাদে লিটন জানান, নিজের নামে নিবন্ধিত বিকাশ ও নগদের এজেন্ট সিম খুলনার বয়রা এলাকার অটোচালক হানিফের কাছে ১০ হাজার টাকায় তিন দিনের জন্য ভাড়া দিয়েছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...