সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাপুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেররায়েরবাগে দুই গাড়ির প্রতিযোগিতার বলি মোটরসাইকেল আরোহীপুরোনো বাণিজ্য মেলার ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরাআগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণনাস্তার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তারহাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যুব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, চালকদের লাইসেন্স ও ভাড়া নিয়ে যে তথ্য জানালেন প্রতিমন্ত্রীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, ইতিহাস পরিবহনের ১২ বাস আটকসেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়
বিজ্ঞাপন

প্রতিষ্ঠিত হওয়ার পর খোঁজ রাখছেন না ছেলে, অভিযোগ হাফেজ তাশরীফের বাবার

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ এএম
প্রতিষ্ঠিত হওয়ার পর খোঁজ রাখছেন না ছেলে, অভিযোগ হাফেজ তাশরীফের বাবার

মানুষের কাছে হাত পেতে ছেলের চিকিৎসা করিয়েছেন, কষ্ট করে পড়াশোনা করিয়ে বানিয়েছেন হাফেজ ও মাওলানা। কিন্তু ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের অসুস্থতার সময় তার কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন হাফেজ তাশরীফের বাবা। তার দাবি, বারবার যোগাযোগের চেষ্টা করেও ছেলের সাড়া পান না তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে ঘিরে নিজের কষ্ট ও অভিমানের কথা তুলে ধরেন তিনি।

হাফেজ তাশরীফের বাবার ভাষ্য, ছোটবেলায় তার ছেলের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। তখন চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্য চাইতে হয়েছে তাকে। ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ছেলের চিকিৎসা করিয়েছেন। ইমামতি করে যে সামান্য আয় হতো, তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার খরচ মেটানো সম্ভব ছিল না।

তিনি বলেন, অনেক কষ্ট করে তার চিকিৎসা করিয়েছি। আল্লাহ তাকে সুস্থ করেছেন। তাকে পড়ালেখা করিয়েছি, হাফেজ ও মাওলানা বানিয়েছি। অথচ এখন সে অস্বীকার করে।

নিজের অসুস্থতার কথা জানিয়ে হাফেজ তাশরীফের বাবা বলেন, একসময় চিকিৎসার খরচ জোগাতে ছেলের কাছে টাকা চেয়েছিলেন তিনি। তবে জমি কেনার কথা বলে ছেলে তাকে টাকা দিতে পারেনি বলে দাবি করেন তিনি। পরে গণমাধ্যমের সহায়তায় মানুষের কাছে সাহায্য চাইলে কিছু টাকা পান। সেই টাকায় চিকিৎসা করালেও এখনো পুরোপুরি সুস্থ হননি; চিকিৎসাধীন রয়েছেন।

ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার অভিযোগও করেন তিনি। তার দাবি, বারবার ফোন করেও ছেলের সাড়া পান না। ছেলের ব্যক্তিগত সহকারী ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেও প্রতিশ্রুত অর্থ পাননি। একপর্যায়ে বারবার ফোন করার কারণে তারাও বিরক্ত হয়ে ফোন ধরা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...