রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তারহামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথাময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তারবিএনপি থেকে বহিষ্কারের চার মাসেই প্রত্যাহার, গাজীপুরের ‘নতুন ডন’ হালিম মোল্লাবরিশালে পরিত্যক্ত স্থানে পড়ে ছিল ৯ ককটেলওএমএস কার্যক্রমে অনিয়ম-দুর্নীতি করলে ছাড় নয়: খাদ্যমন্ত্রীহেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
বিজ্ঞাপন

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ এএম
প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে একাধিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রার্থী বাছাইয়ের সুপারিশ প্রথমে উপজেলা কমিটি থেকে জেলা কমিটিতে যাবে। জেলা কমিটি যাচাই-বাছাই করে তা পাঠাবে বিভাগীয় টিমের কাছে। কোনো পর্যায়ে অনিয়ম বা অসংগতি দেখা দিলে তা পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন পরিচালনা এবং প্রার্থী বাছাইয়ের কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে তারেক রহমানের নির্দেশনায় চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

পরিকল্পিত এই প্রার্থী বাছাই প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ সামনে আসায় বিএনপির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দলের একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চালানো জরিপের ক্ষেত্রে কোনো কোনো এমপি নিজেদের পছন্দের ব্যক্তিদের পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে নিজেদের পছন্দ-অপছন্দের হিসাব মেলাতে শুরু করেছেন তাঁরা। কয়েকজন এমপির বিরুদ্ধে সম্প্রতি শারদীয় দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...