মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

৩. নিয়মিত ইস্তিগফার: প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ পাপমোচনের পাশাপাশি দুশ্চিন্তা লাঘব করে। হাদিসে এসেছে, নিয়মিত ইস্তিগফারকারীকে আল্লাহ সব সংকট থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে প্রশান্তি এবং ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। (সুনানে আবু দাউদ: ১৫১৮)
৪. তাওয়াক্কুল ও সবর:যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা ও ধৈর্য ধারণ করার মাধ্যমে মন হালকা হয়। কোরআনের প্রতিশ্রুতি, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ: ৫-৬)
৫. সৃষ্টির সেবা ও দান-সদকা: নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা এবং গোপনে দান-খয়রাত করা হৃদয়ে অন্য রকম প্রশান্তি এনে দেয়। অন্যের মুখে হাসি ফোটালে নিজের মানসিক চাপ ও বিষাদ অনেকটাই কেটে যায়।
কোরআন ও সুন্নাহর নির্দেশিত এই আমলগুলো দৈনন্দিন জীবনে চর্চা করলে মানসিক চাপ কাটিয়ে আত্মিক প্রশান্তি লাভ করা সম্ভব।
লেখক: শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

