রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেন তিন জেলার ৬৫ চরমপন্থিচিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপমোটরসাইকেল ফেরত চাইলে হামলা, ব্যবসায়ী নিহতশ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটিআবুধাবি ফেরত নেওয়ার সময় প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের ৬ স্বর্ণের ডিম জব্দবাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজেরশ্রমিকদের দাবি বিলাসিতা নয়, বরং তাদের বেঁচে থাকার ন্যূনতম হিসাব: নাহিদবিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচার ব্যবস্থার জন্য অপরিহার্যযুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তারগুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ
বিজ্ঞাপন

বিদ্যালয়ে মারামারি: ফুলবাড়িয়ার সেই শিক্ষক দম্পতিকে ভিন্ন স্কুলে বদলি

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ এএম
বিদ্যালয়ে মারামারি: ফুলবাড়িয়ার সেই শিক্ষক দম্পতিকে ভিন্ন স্কুলে বদলি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসকক্ষে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়া সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তের আলাদা দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রথমে সহকারী শিক্ষককে বদলি করা হয়েছিল, এবার একই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) প্রশাসনিক এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন।

তিনি জানান, শনিবার ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষক আফজাল হোসেনকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আনুষ্ঠানিক আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পাশাপাশি তাকে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একই প্রতিষ্ঠানে কর্মরত ওই স্বামী-স্ত্রীর কর্মস্থল আলাদা করা হলো।

গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও তার স্ত্রী সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...