রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রীবাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’রইয়েমেনের নতুন সংঘাতে বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার: জাতিসংঘমন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউমজুরির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ফের সড়ক অবরোধক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহগাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ছুটি ঘোষণা ১০ কারখানায়সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ ডিবি হেফাজতে
বিজ্ঞাপন

৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে এলেন তিন বন্ধু

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে এলেন তিন বন্ধু

দীর্ঘ ৫৬ বছর পরও কমেনি স্কুলের প্রতি টান। সেই টানেই ভারতের কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এসেছেন তিন বন্ধু। ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী উৎসবে যোগ দিতেই তাদের এই আগমন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ‘এসো উদ্বোধন উল্লাসে মাতি সবে’ স্লোগানে বিদ্যালয়টির ৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব শুরু হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। কলকাতা থেকে ছুটে আসা তিন বন্ধু হলেন গৌর নিতাই সাহা, স্বপন দত্ত ও স্বপন বনিক।

দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আড্ডা, হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় মেতে ওঠেন। পুরোনো বন্ধুদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। প্রতিষ্ঠার ৮৫ বছর পূর্তি উপলক্ষে রাতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এবং পুলিশ সুপার মেরিন সুলতানা।

কলকাতা থেকে আসা তিন বন্ধু বিদ্যালয়ের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া এবং স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...