গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ছুটি ঘোষণা ১০ কারখানায়

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দেন। পরে বিভিন্ন কারখানা থেকে বের হয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়লে আশপাশের ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

