সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজ ডুবি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
মোংলায় পশুর চ্যানেলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজ ডুবি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি ফুলবাড়ী ডুবে গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ৯ কর্মচারী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটির মাস্টার সুজন মোল্লা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে সোমবার সকালে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয় এমভি ফুলবাড়ী। রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকার কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি একপর্যায়ে নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৯ কর্মচারী দ্রুত সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেন বলে জানান সুজন মোল্লা। ফলে সবাই প্রাণে রক্ষা পান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...