সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বরএলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিনবরগুনায় বিএনপি নেতার সদস্য পদ স্থগিতটিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিতব্রাজিল-উরুগুয়েকে আতিথেয়তা দিয়ে ভারতের ক্ষতি ১১২ কোটিমাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারেভার্চুয়াল শুনানিতে তিন সপ্তাহে জামিন পেল ৫২ শিশু‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’
বিজ্ঞাপন

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

দেশে চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে রিজভী বলেন, গণতান্ত্রিক সহনশীলতার নীতি বজায় রেখেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

রিজভী আরও বলেন, দেশকে অস্থির করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দুষ্কর্ম করছে, অস্থিরতা তৈরি করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, মানুষের জমি দখল করছে তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে যারা নানা অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এভাবে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে।

শ্রমিক অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন পক্ষ শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে বলেও দাবি করেন তিনি। গতকাল স্পট থেকে ১১ জন ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের একজন নেতা যে ওই উসকানির মধ্যে ছিল এবং ভেতর থেকে তারা যেই কাজ করছে নিজেরা আবার সেটা ফেসবুকে পোস্ট দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি যেটা পার্লামেন্টে আলোচনা করে সমাধান করা যায়, সেটা না করে লংমার্চের মাধ্যমে নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা বলে তাঁরাও যে প্রকারান্তরে তাঁদেরকে সমর্থন দিচ্ছেন কি না এইটা নিয়ে জনগণের নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, একটি সরকারের বয়স মাত্র সাড়ে আট মাস। এই সময়ে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বিষয় উপেক্ষা করে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশে অবস্থান করে নানা ধরনের উসকানি দিচ্ছে। তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সমর্থন নেওয়ার চেষ্টা সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির জন্য মঙ্গলজনক হবে না। আপনারা দেখেছেন যে কী পরিণতি হয়েছে, শেখ হাসিনারা যখন ক্ষমতায়, গত ১৭ বছরে কতজন লোককে ফাঁসি দিয়েছে, এটা তো আপনারা জানেন।

এ দেশের জনগণ অত্যন্ত গণতন্ত্রকামী। তাঁরা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমেই কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চায়, যা ১২ই ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাঁর জোট ক্ষমতায় এসেছে। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলে এটা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন রিজভী।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

মতবিনিময় সভায় সংসদ সদস্য এমএ মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...