সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধতিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরাখুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ
বিজ্ঞাপন

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ ছাড়া তাঁর আত্মার মাগফিরাত কামনায় উপজেলা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডের পৈতৃক বাড়ি ‘মোবারক লজে’ জন্মগ্রহণ করেন মতিউর রহমান। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার মতিনগর গ্রামে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।

মতিউর রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার কলেজিয়েট স্কুলে। পরে তিনি পাকিস্তানের সারগোদা এয়ার ফোর্স পাবলিক স্কুলে পড়াশোনা করেন। ১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভের পর তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...