সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধতিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরাখুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ
বিজ্ঞাপন

পাবনায় এক সঙ্গে শায়িত হলো বজ্রপাতে মৃত ৬ শিশু-কিশোর

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
পাবনায় এক সঙ্গে শায়িত হলো বজ্রপাতে মৃত ৬ শিশু-কিশোর

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন ৮ জন। ওই দিন বিকেলে তারা বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। এ অবস্থায় তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

‎

‎পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, মৃতদের জানাজা সম্পন্ন হয়েছে। মৃতদের প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। সরকারের ঘোষিত বজ্রপাতে মৃত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় মৃতের পরিবারকে ৫০ হাজার এবং আহত পরিবারকে ২০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...