ইংরেজি-উচ্চতর গণিতে বিপর্যয়, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন...ক পাসের হারে এর প্রভাব পড়েছে।
গত বছরের তুলনায় এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ১ হাজার ৩৯৪ জন।

