রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎবেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ড ঘোষণা: শ্রমমন্ত্রীবাহরাইনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন সফররত সেনাবাহিনীর সিজিএস’রইয়েমেনের নতুন সংঘাতে বাস্তুচ্যুত ২ লাখ ৯০ হাজার: জাতিসংঘমন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউমজুরির দাবিতে মিরপুরে শ্রমিক বিক্ষোভ, ফের সড়ক অবরোধক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহগাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ছুটি ঘোষণা ১০ কারখানায়সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ ডিবি হেফাজতে
বিজ্ঞাপন

কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় বাংলাদেশী যুবকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
কুয়েতে ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় বাংলাদেশী যুবকের আত্মসমর্পণ

কুয়েতের আল মাতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে হত্যার ঘটনায় দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সন্দেহভাজন এক বাংলাদেশি যুবক।

শনিবার ভোরে কুয়েতের সার্ক থানায় বাংলাদেশি ওই যুবক নিজে গিয়ে আত্মসমর্পণ করেন এবং আল মতলা এলাকায় ইয়েমেনি নাগরিককে খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয়। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বা নিখোঁজ থাকার (Absconding) অভিযোগ ছিল।

ওই যুবকের নাম আরমান এবং তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে। তিনি ২ বছর আগে কুয়েতে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ওই যুবক জানান, তিনি একটি আবাসিক বাড়ির কেয়ারটেকারের চাকরি করতেন। কিন্ত তাকে চাকরিচ্যুত করে কুয়েতি মালিক তার জায়গায় এক ইয়েমেনি নাগরিককে নিয়োগ করেন। কিন্তু ওই ইয়েমেনি নাগরিক আরমানের গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ইয়েমেনিকে আক্রমণ করেন এবং এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পাবলিক প্রসিকিউশনের প্রতিনিধি, ক্রাইম ইনভেস্টিগেটর ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...